- প্রধান শিক্ষকের বাণী
প্রধান শিক্ষক
বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়
নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
বাণী
শিক্ষা মানুষের মৌলিক অধিকার। নাগরিকের এ অধিকার বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। স্বপ্নদ্রষ্টা দানবীর বাবু অমর চন্দ্র ভট্টাচার্য্যের একক প্রচেষ্টায় ১৯১৩ খ্রি. ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় গড়ে উঠে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান ‘বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়’। এ প্রতিষ্ঠানের উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার্থীদেরকে যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা প্রদান করে তাদেরকে দক্ষ জনশক্তি এবং সক্রিয় সুনাগরিক হিসেবে গড়ে তোলা। কালের পরিক্রমায় এ প্রতিষ্ঠানটি শতাব্দী পেরিয়ে শিক্ষার্থীদের যাবতীয় চাহিদা পূরণ করে চলেছে এবং সর্ব শ্রেণির মানুষের আদর্শ প্রতিষ্ঠান হিসেবে এলাকায় সুনাম কুড়িয়ে চলেছে। প্রতিটি বোর্ড পরীক্ষার ফলাফলে শ্রেষ্ঠত্বের দাবিদার ‘বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়’। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এ প্রতিষ্ঠানটি একাডেমিক সহশিক্ষা কার্যক্রম, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে আসছে।
বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়