বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়
  • প্রতিষ্ঠাতার পরিচিতি
  • দানবীর বাবু অমর চন্দ্র ভট্টাচার্য্য, প্রতিষ্ঠাতা

    বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়

    নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।



    পরিচিতি

    স্বর্গীয় বাবু অমর চন্দ্র ভট্টাচার্য্য আনুমানিক ১৮৬৩-১৮৬৭ এর মাঝামাঝি সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামের এক সমৃদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতাঃ স্বর্গীয় কালীকৃষ্ণ তর্কালঙ্কার ভট্টাচার্য্য এবং মাতাঃ স্বর্গীয়া হরসুন্দরী ভট্টাচার্য্য। নিজের শিক্ষাজীবনকে খুব দীর্ঘায়ীত করতে না পারা এই গুণী শিক্ষার মর্মমূল উপলদ্ধি করেছেন দৃঢ়ভাবে। কর্মজীবনে তিনি ছিলেন হোমিওপ্যাথি চিকিৎসক। এর বাইরে কবিরাজি চিকিৎসক হিসেবেও বেশ নাম করেন। নিজের হোমিওপ্যাথি এবং কবিরাজির সঞ্চিত অর্থে তিনি ১৯১৩ সালে প্রতিষ্ঠা করেন তৎকালীন বিদ্যাকুট অমর এইচ.ই.স্কুল-বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়। ১৯৪১ সালের ১২ ডিসেম্বর শুক্রবার এই শিক্ষানুরাগী ইহজগৎ ত্যাগ করেন। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।