বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়
  • সভাপতির পরিচিতি
  • মোঃ সদর উদ্দিন মানিক
    সভাপতি
    বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়
    নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।


    বাণী

    আস্সালামু আলাইকুম/আদাব।

    সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য রইল শুভ কামনা। ঐতিহ্যবাহী বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয় শতাব্দীরও অধিক সময় ধরে এই জনপদে শিক্ষার আলো বিস্তার করে যাচ্ছে। আধুনিক ও যুগোপযোগী লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এ প্রতিষ্ঠানটির রয়েছে গৌরবময় ইতিহাস। বর্তমান স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে শতভাগ শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বিশেষ বৃত্তি প্রদানের মাধ্যমে লেখাপড়ায় উৎসাহ প্রদান করা হচ্ছে। বর্তমানে অত্র প্রতিষ্ঠানটি দক্ষ ম্যানেজিং কমিটির সুনিবিড় তত্ত্বাবধানে  ও মেধাবী শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সম্মানিত অভিভাবকবৃন্দ, এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও অত্র বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতা আমি একান্ত ভাবে কামনা করছি।