- ইতিহাস
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাস্থ বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়টি শতাধিক বছরের পুরাতন একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যাকুট গ্রামের নিঃসন্তান দানবীর স্বর্গীয় বাবু অমর চন্দ্র ভট্টাচার্য্যের একক প্রচেষ্ঠায় বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি পর্যন্ত এলাকায় অত্যন্ত সুনামের সহিত শিক্ষার আলো বিতরণ করে আসছে।
প্রাচীন এই বিদ্যালয়টি ১৯১৩ খ্রি. প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ০৭ আগষ্ট ১৯৪৭ খ্রি. কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থায়ী স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা কর্তৃক ৩০ অক্টোবর ১৯৬৭ খ্রি. বিজ্ঞান বিভাগ খোলার অনুমতি প্রদান করা হয়। বর্তমানে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়